বড়লেখায় দৌলতপুর ওয়েলফেয়ারের সোসাইটির উদ্যোগে ত্রাণ বিতরণ

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর ইউপির বন্যাদুর্গত ৯ গ্রামের ৩৫০ পরিবারের মধ্যে ১১ জুলাই মঙ্গলবার খাদ্যসামগ্রী বিতরণ করেছে দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটি। সোনাই নদী দিয়ে ভারতের আসাম ও মনিপুর রাজ্যের নেমে আসা ঢলের পানিতে এসব গ্রামের ১৫ হাজার মানুষ দীর্ঘদিন পানিবন্দী অবস্থায় মানবেতর জীবন যাপন করছেন। দুর্গত মানুষের সাহায্যে এগিয়ে যায় বৃহত্তর দৌলতপুর গ্রামের প্রবাসীদের সংগঠন ওয়েলফেয়ার সোসাইটি।
গ্রামের প্রবীণ মুরব্বি অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক মাওলানা একেএমএ শাকুরের সভাপতিত্বে ও আবু জামানের পরিচালনায় দৌলতপুর প্রাইমারী স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত ত্রাণ বিতরণের সভায় বক্তব্য রাখেন হাজী ইরিয়াছ আলী, মাওলানা আব্দুস সবুর, আক্তারুজ্জামান সরফুল, ইউপি সদস্য শামীম উদ্দিন, মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন, হাজী নজরুল ইসলাম, সাংবাদিক কাজী রমিজ উদ্দিন, হাজী আকবর হোসেন, আজির উদ্দিন, লুৎফুর রহমান, আব্দুল আহাদ মানিক, মাওলানা কমর উদ্দিন, আলী, নুরুদ্দোহা তায়েফ, সিরাজ উদ্দিন, ফজলুর রহমান, মুজিবুর রহমান, সমস উদ্দিন চুনু, হোসেন আহমদ, হাসান আহমদ, এমাদ উদ্দিন লাহিন, সুহেল আহমদ, আব্দুর রহমান সুমন, কাতার প্রবাসী জাবের আহমদ, হাসান মাহমুদ রাহী প্রমূখ।



মন্তব্য করুন