বড়লেখায় রোহিঙ্গা মুসলমান নির্যাতন ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
September 8, 2017,

বড়লেখা প্রতিনিধি॥ মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানের ওপর অমানিবক নির্যাতন ও বর্বরোচিত হত্যার প্রতিবাদে বড়লেখার সর্বস্থরের মুসলিম জনতার উদ্যোগে শুক্রবার বাদ জুম্মা পৌরশহরসহ বিভিন্ন এলাকায় বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পৌরশহর প্রদক্ষিণ শেষে ইউপি সদস্য ফয়ছল আলমের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রিয় জামে মসজিদের খতিব মুফতি রুহুল আমিন, কাজী এনামুল হক, মাওলানা ছাদিক আহমদ, হাফেজ আমিনুল ইসলাম, এমএম আতিকুর রহমান, মাওলানা ইয়াহিয়া আহমদ, আব্দুল¬াহ খান, খলিলুর রহমান, এনামুল হক, আব্দুল করিম প্রমূখ। এদিকে উপজেলার কাঠালতলী, রতুলী, দক্ষিণভাগ বাজার, সুজানগর ও কলাজুরা বাজারে বার্মায় নির্বিচারে রোহিঙ্গা মুসলমান হত্যার প্রতিবাদে পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।



মন্তব্য করুন