বড়লেখায় বিদেশ সফর শেষে ইউপি চেয়ারম্যানের প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখার ১০নং দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন ১০ দিনের সরকারী রাষ্ট্রীয় সফর শেষে ১২ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে নিজ এলাকায় প্রত্যাবর্তন করলে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাকে রাজসিক সংবর্ধনা দেয়া হয়েছে। এর আগে মোটরগাড়ি শোভাযাত্রা সহকারে তাকে সংবর্ধনা মঞ্চে নিয়ে যাওয়া হয়।
এল.জি.এস প্রজেক্ট-৩ বাস্তবায়নের ক্ষেত্রে সফলতা অর্জন করায় মৌলভীবাজার জেলার শ্রেষ্ট ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ অভিজ্ঞতা অর্জনের জন্য ২৬ সদস্যের প্রতিনিধি দলের সাথে ১ অক্টোবর সরকারীভাবে তাকেও ১০ দিনের রাষ্ট্রীয় সফরে পিলিপাইন ও মালয়েশিয়া প্রেরণ করে।
প্যানেল চেয়ারম্যান ছওয়াব আলীর সভাপতিত্বে ও ইউপি মেম্বার আজিজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রেষ্ট ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য আব্দুল আজিম, সাংবাদিক আব্দুর রব, ইউপি মেম্বার আমিনুল ইসলাম, দেলোয়ার হোসেন দুলাল, সাহেদুল ইসলাম সুমন, জয়নাল আবেদিন শুনু, গীতা রাজভর, রিয়াজুন বেগম, সমাজসেবক আব্দুল আজিজ, মুহিতুর রহমান মবু, মাওলানা খলিলুর রহমান সাহীন প্রমূখ।



মন্তব্য করুন