বড়লেখায় ভুক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা

বিশেষ প্রতিনিধি॥ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বড়লেখা উপজেলায় অভিযান করে জরিমানা আদায় করেছেন।
বৃহস্পতিবার ২ অক্টোবর দুপুরে বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে এ পরিচালনা করেন।
জরিমানাকৃত প্রতিষ্ঠান গুলো হচ্ছে, দারুচিনি রেষ্টুরেন্টকে ৩ হাজার টাকা, খাদ্যপ্রাণ ডিপার্টমেন্টাল স্টোরকে ৩ হাজার টাকা এবং রাজধানী রেষ্টুরেন্টকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এই সকল পতিষ্ঠানগুলো মাধবকুন্ড পর্যটন এলাকায় অবস্থিত। উক্ত পর্যটন এলাকায় পাবলিক শৌচাগারে এবং কার পার্কিং এ পর্যটকরা হয়রানির শিকার হন এমনকি সময় সময় অতিরিক্ত অর্থ আদায় করা হয় এমন মৌখিক অভিযোগে, উক্ত যায়গার ইজারাদারকে সতর্ক করা হয় পর্যটকদের কোন প্রকার হয়রানি করা হলে, আইন লঙ্ঘন করলে ভোক্তা অধিকার অধিদপ্তর র্কর্তৃক লাইসেন্স বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে উক্ত এলাকায় কিছু অবৈধ প্রতিষ্ঠান সরানো হয়। সহযোগীতায় ছিলেন বড়লেখা উপজেলার সেনেটারী ইন্সপেক্টর মোঃ আফছার আলী, পর্যটন পুলিশ এবং বড়লেখা থানার পুলিশ ফোর্স।



মন্তব্য করুন