মৌলভীবাজার-১ আসন সম্মিলিত জোটের মনোনয়ন প্রত্যাশী মাওলানা সাইফুল ইসলাম ইয়াহিয়া

November 17, 2018,

আব্দুর রব॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনিত প্রার্থী আলহাজ মাওলানা সাইফুল ইসলাম ইয়াহইয়া সম্মিলিত জাতীয় জোটের মনোনয়ন প্রত্যাশী। তিনি বাংলাদেশে খেলাফত মজলিশ সংযুক্ত আরব আমিরাত শাখার সাভাপতি ছাড়াও আরব আমিরাত বড়লেখা সমিতির সাধারণ সম্পাদক।

প্রবাসী খেলাফত মজলিস নেতা আলহাজ মাওলানা সাইফুল ইসলাম ইয়াহইয়া জানান, আমার সংগঠনের হাইকমান্ড থেকে প্রস্তুতির জন্য আমাকে বলা হয়েছে। নির্বাচন করার জন্য আমি তৈরী রয়েছি। আজ কালের মধ্যেই আসন বন্টন নিয়ে জেটের সাথে আলাপ হবে। বাংলাদেশ খেলাফত মজলিস ও সম্মিলিত জাতীয় জোট থেকে মনোনয়ন পাব বলেই আমি আশাবাদী। মনোনয়ন পেলে নির্বাচন করব।

আলহাজ মাওলানা সাইফুল ইসলাম ইয়াহইয়া আরো বলেন, মরহুম আমীরে মজলিস শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক ও আমীরে মজলিস প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান (রহঃ) আদর্শে সৈনিক হিসেবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে যাব। সন্ত্রাস, দূর্নীতি ও মাদক নির্মূলে আলেমদের বিকল্প নেই। আলেমরা সংসদে গেলে এদেশে খেলাফত প্রতিষ্ঠার পথ সুগম হবে। তাই ইসলামের স্বার্থে জনঅধিকার প্রতিষ্ঠা ও সুশাসনের জন্য আলেমদের নির্বাচিত করুন। আমাকে মনোনয়ন দেয়া হলে বড়লেখার সন্তান হিসেবে মৌলভীবাজার-১ থেকে নির্বাচন করবেন।

বড়লেখার সন্তান হিসেবে বড়লেখা ও জুড়ী উপজেলার জাতি-ধর্ম নির্বিশেষে তৃণমূল মানুষের পাশে থেকে সব সময়ের মত বিভিন্ন দুর্যোগ মুহূর্তে সেবা নিয়ে হাওর অধ্যুষিত উন্নয়ন বঞ্চিত গ্রামবাংলার মানুষের পাশে ছিলাম। আগামী দিনেও পাশে থাকবো। সে জন্য রিকশা প্রতীকে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে আপনাদেরকে একটি মডেল বড়লেখা উপহার দিতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com