শ্রীমঙ্গলে পাঁচ দফা দাবী জানিয়ে ফারিয়ার মানববন্ধন

October 20, 2019,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের চাকুরীর সুনির্দিষ্ট নীতিমালাসহ পাঁচ দফা দাবী জানিয়ে মানববন্ধন ও সমাবেশ করেছে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) শ্রীমঙ্গল শাখার নেতৃবৃন্দ।

শনিবার ১৯ অক্টোবর দুপুরে শ্রীমঙ্গল শহরের চৌমুহনা চত্ত্বরে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে পাঁচ দফা দাবীর কথা তুলে ধরেন সংগঠনের সভাপতি দেবব্রত দত্ত হাবুল।

 দাবীগুলো হলো- সরকার কর্তৃক সংগঠনকে স্বীকৃতি দান, বেতন বৈষম্য দূরকরণ ও সঠিক নীতিমালা প্রনয়ন, বাজার মূল্য অনুযায়ী টিএ ডিএ নির্ধারণ, সরকারি ছুটি ও ছুটি ভোগ করার সুযোগ দান। সাধারণ সম্পাদক কবিরুল আলমের সঞ্চালনায় এসোসিয়েশনের সভাপতি দেবব্রত দত্ত হাবুল এর সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন এসোসিয়েশনের সদস্য আবুল কালাম আজাদ, গঙ্গোল দেবনাথ, ইসমাইল হোসেন জিতু, নিপু রায় ও কামরুল ইসলাম ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com