(ভিডিওসহ) শ্রীমঙ্গলে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

October 22, 2019,

তোফায়েল পাপ্পু॥ “জীবনের আগে জীবিকা নয়, সড়ক দূর্ঘটনা আর নয়” এই প্রতিবাদ্য নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

 এ উপলক্ষ্যে নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল শাখার উদ্যোগে মঙ্গলবার ২২ অক্টোবর সকাল ১১টার দিকে একটি র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ চৌমুহনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং নিরাপদ সড়কের দাবিতে লিফলেট বিতরণ করেন ওই সংগঠনের কর্মীরা।

নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আমজাত হোসেন রনির সভাপিত্বে এসময় বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় প্রাক্তন স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায়, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল রহমান মামুন, শ্রীমঙ্গল থানা ওসি (তদন্ত) সোহেল রানা, ট্রাফিক ইন্সপেক্টর রুপম কুমার রায় প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com