শ্রীমঙ্গলে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর জীবনালোচনা এবং আওয়ামীলীগ নেতা ইউছুফ আলীকে সংর্বধনা

October 23, 2019,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে উপজেলা আওয়ামীলীগের প্রথম সহ সভাপতি নির্বাচিত হওয়ায় প্রবীণ আওয়ামীলীগ নেতা শিক্ষানুরাগী মোঃ ইউছুফ আলীকে সংর্বনা দিয়েছে শ্রীমঙ্গল নতুন বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি ও কাঁচা বাজারের আড়ৎদার ব্যবসায়ীরা। সংর্বধনার পূর্বে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

বুধবার বিকেলে শ্রীমঙ্গল নতুন বাজারে এ সভায় মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা এম এ মতলিব, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইউছুপ আলী, বাজার কমিটির সভাপতি আতর আলী, যুবলীগ নেতা বেলাল আহমদ ও  সাজন আহমদ রানা।

এ সময় ইউছুফ আলী বলেন, আমাদেরকে শুধু আওয়ামীলীগের পদ নিলে হবে না বঙ্গব্ধুর আর্দশের সৈনিক হতে হবে। বঙ্গবন্ধু যে ভাবে নিজের জীবনের কথা না ভেবে দেশের জন্য নি:স্বার্থভাবে নিজের জীবন বিলিয়ে দিয়ে গেছেন আমাদেরকে সেই আর্দশ সামনে রেখে চলতে হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com