বড়লেখায় ইয়াবা মদ গাজাসহ মা ও ছেলে গ্রেফতার

October 30, 2019,

আব্দুর রব॥ বড়লেখা থানা পুলিশ মঙ্গলবার রাতে পৌরশহরের বারইগ্রাম কলোনিতে অভিযান চালিয়ে ইয়াবা, ভারতীয় মদ ও গাজাসহ মা জাহানারা বেগম ও তার ছেলে সাইদ উল¬াহকে গ্রেফতার করেছে।  ৩০ অক্টোবর বুধবার বিকেলে আদালতের মাধ্যমে পুলিশ তাদেরকে কারাগারে পাঠিয়েছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার এসআই সুব্রত কুমার দাস ও এএসআই সাইফুল আলমের নেতৃত্বে পুলিশ পৌরশহরের বারইগ্রামের একটি কলোনিতে অভিযান চালায়। অভিযানকালে কলোনির বাসিন্দা সাইদ উল¬াহর নিকট থেকে পুলিশ ৫৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ পিস ভারতীয় অফিসার চয়েজ (মদ) ও সাইদের মা জাহানারা বেগমের হেফাজত থেকে ১০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। এসময় পুলিশ মা ও ছেলেকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

থানার ওসি মো. ইয়াছিনুল হক জানান, মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় থানায় পৃথক দুইটি মামলায় হয়েছে। বুধবার বিকেলে গ্রেফতার সাইদ ও জাহানারা বেগমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com