বড়লেখায় জাতীয় সমবায় দিবস পালন

আব্দুর রব॥ বড়লেখায় জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে ২ নভেম্বর শনিবার উপজেলা সমবায় অফিসের উদ্যোগে র্যালি, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও মো. শামীম আল ইমরানের সভাপতিত্বে ও উপজেলা সমবায় অফিসার সফিকুল ইসলামের পরিচালনায় র্যালি পরবর্তী অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, থানার ওসি মো. ইয়াছিনুল হক, নারীশিক্ষা একাডেমি ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন, প্রেসক্লাব সেক্রেটারী অ্যাড. গোপাল দত্ত, পৌর কাউন্সিলার জেহিন সিদ্দিকী, সমবায়ী বেলাল আহমদ, সুজিত চন্দ্র নাথ, অজিত রঞ্জন দাস প্রমুখ।



মন্তব্য করুন