বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরী প্রসুতি সেবায় বিশেষ অবদানে শ্রেষ্টত্ব অর্জন

November 5, 2019,

আব্দুর রব॥ বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরী প্রসুতি সেবায় বিশেষ অবদান রাখায় জাতীয় পর্যায়ে শ্রেষ্টত্ব অর্জন করেছে। ৪ নভেম্বর সোমবার এ অবদানের স্বীকৃতি স্বরূপ স্বাস্থ্য অধিদফতর আনুষ্ঠানিকভাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহম্মদ হোসেনের হাতে পুরস্কার স্বরূপ সম্মাননা ক্রেষ্ট প্রদান করেছে। ঢাকা প্যান পেসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি।

জানা গেছে, বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের চিকিৎসক ও নার্সদের তত্ত্বাবধানে ২০১৮ সালের ১ জানুয়ারী থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অত্যন্ত সফলভাবে সহস্রাধিক নরমাল ও সিজারিয়ান (নবজাতক) ডেলিভারী সম্পন্ন হয়। প্রসুতি সেবায় উদ্ভাবনীমুলক কার্যক্রমগুলো স্বাস্থ্য বিভাগের উচ্চ পর্যায়ের নজরে আসলে পর্যালোচনায় এ বিভাগে জাতীয় পর্যায় বড়লেখা স্বাস্থ্য কমপে¬ক্স শ্রেষ্টত্ব অর্জন করে। সোমবার আনুষ্ঠানিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষকে স্বাস্থ্য অধিদফতর বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহম্মদ হোসেন জানান, হাসপাতলের নানা সীমাবদ্ধতা স্বত্ত্বেও নরমাল ও সিজারিয়ান ডেলিভারীর ক্ষেত্রে হাসপাতালটির যতেষ্ট অগ্রগতি সাধিত হয়েছে। হাসপাতালের সব বিভাগের ডাক্তার, নার্স ও কর্মচারীদের দায়িত্বশীলতা ও সার্বিক সহযোগিতার কারণে জরুরী প্রসুতি সেবায় সফলতা অর্জিত হয়েছে। এ সফলতার পিছনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শাহাব উদ্দিন এমপির অসামান্য অবদান রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com