বড়লেখায় র‌্যাবের হাতে মাদক ব্যবসায়ী আটক

November 11, 2019,

স্টাফ রিপোর্টার॥ বড়লেখায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র‌্যাব) এর অভিযানে ইয়াবাসহ মোঃ সুনাম উদ্দিন (৪০) নামে এক ব্যক্তি আটক করা হয়েছে।
রোববার ১১ নভেম্বর রাতে উপজেলার অফিসবাজারস্থ পাথ ফাইন্ডার কিন্ডারগার্টেনের সামনে থেকে তাকে আটক করে র‌্যাবের সদর কোম্পানির (সিলেট ক্যাম্প) একটি দল।
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মোঃ মনিরুজ্জামান স্বাক্ষরিত ও গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৯।
গ্রেপ্তারকৃত সুনাম উদ্দিন বড়লেখা উপজেলার সুজাউর গ্রামের মৃত রশিদ আলীর পুত্র ।
মেজর মো. শওকাতুল মোনায়েমের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে চলা অভিযানে ৬৭৫ পিস ইয়াবা ও মাদক বিক্রয়লব্ধ নগদ ১৩ হাজার ২৭০ টাকা উদ্ধারসহ মো. সুনাম উদ্দিনকে আটক করা হয়।
আটকের পর উদ্ধারকৃত আলামতসহ বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানায়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com