(ভিডিওসহ) স্বামীর লাশ দাফন করে ফেরার পথে স্ত্রীর মৃত্যু

November 12, 2019,

তোফায়েল পাপ্পু॥ জাহেদা বেগম (৪০) এর স্বামী মুসলিম মিয়া কাজ করতেন চট্রগ্রামের একটি জাহাজে,নভেম্বরের ৭ তারিখ মুসলিম মিয়া এক মর্মান্তিক দুর্ঘটনায় মারা যান সেখানেই। জাহেদা বেগম তার দুই সন্তান কে নিয়ে চট্রগ্রাম থেকে গত শনিবার এসেছিলেন শ্রীমঙ্গলের আশিদ্রোন ইউনিয়নের গাজীপুরে তার শ্বশুড় বাড়ীতে স্বামীর লাশ দাফন করতে। স্বামীর লাশ দাফন করা শেষে  ১১ নভেম্বর সোমবার রাতে শ্রীমঙ্গল থেকে আন্তনগর উদয়ন এক্সপ্রেসে আবার চট্রগ্রাম ফিরে যাওয়ার পথে ব্রাহ্মনবাড়িয়ার কসবায় ট্রেন দুর্ঘটনায় মারা যান জাহেদা বেগম,একই ঘটনায় জাহেদা খাতুনের দুই সন্তান ইমন (১৫) ও সুমি (১০) গুরুতর আহত হয়েছেন।

সরেজমিনে ১২ নভেম্বর মঙ্গলবার দুপুরে জাহেদা বেগমের বাড়ীতে গিয়ে দেখা যায়,সেখানে বিলাপ করছেন জাহেদা বেগমের আতœীয় স্বজনরা। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া,পাড়া প্রতিবেশীরাও যোগ দিয়েছেন আহাজারি তে।

স্থানীয় বাসিন্দা টিটু মিয়া জানান, শনিবার আমরা জাহেদার স্বামী মুসলিম মিয়া কে দাফন করেছি, কুলখানি শেষ করে জাহেদা তার বাচ্চাদের বার্ষিক পরীক্ষা দেওয়ানোর জন্য চট্রগ্রাম নিয়ে যাচ্ছিলো,সেখানে যাওয়ার পথেই দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।

জাহেদা বেগমের ননদ জোৎস্না বেগম সিলেটটুডে কে বলেন, বৃহস্পতিবার আমরা দুর্ঘটনায় আমার ভাইকে হারাই,তার পাঁচদিনের মাথায় রাতে আমরা ভাবীকেও হারিয়ে ফেললাম। আমার ভাইয়ের ছেলে মেয়েগুলো এখন এতিম হয়ে গেলো।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com