(ভিডিওসহ) শ্রীমঙ্গলে অসুস্থ রোগীকে আর্থিক সহায়তা ও শীত বস্ত্র বিতরণ
November 16, 2019,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে শ্রীমঙ্গল প্রবাসী ইউকে হোয়াটসআপ গ্রুপের সহায়তায় ৩জন অসুস্থ রোগীকে নগদ ৬০ হাজার টাকা ও অসহায় শীর্তাত দের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
১৪ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল- কমলগঞ্জ সার্কেল এর সিনিয়র এ এসপি আশরাফুজ্জামান, জেলাপরিষদ সদস্য মশিউর রহমান রিপন ও মাওলানা শাহ্ ফখরুল মোস্তফা ও সাংবাদিক সৈয়দ সালাউদ্দিন আহমদ। অ্নুষ্ঠানে দুরারোগ্য রোগে আক্রান্ত তিনজন রোগীকে ২৫ হাজার, ২০ হাজার ও ১৫হাজার করে ৬০ হাজার টাকা এবং অর্ধশত শির্তাতদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।



মন্তব্য করুন