বড়লেখায় আছিয়া খাতুন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
November 23, 2019,

আব্দুর রব॥ বড়লেখায় আছিয়া খাতুন কল্যাণ ট্রাস্ট আয়োজিত জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা শুক্রবার কাঠালতলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত এই পরীক্ষা হয়। উক্ত মেধাবৃত্তি পরীক্ষায় উপজেলার ২০টি হাইস্কুলের অষ্টম শ্রেণির ১৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এতে বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞানসহ মোট চারটি বিষয়ে পরীক্ষা নেয়া হয়। পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন ট্রাস্টের সভাপতি মহিউদ্দিন আহমদ গুলজার, জেলা পরিষদ সদস্য শহিদুল হক শিমুল, বিদ্যালয় পরিচালনা কমিটির প্রাক্তন সদস্য এখলাছ উদ্দিন এবং ট্রাস্টের সদস্য সচিব ও কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নু প্রমুখ।



মন্তব্য করুন