বড়লেখায় শিশু ধর্ষণ মামলার  পলাতক আসামী গ্রেফতার

November 24, 2019,

আব্দুর রব॥ মৌলভীবাজারের বড়লেখায় এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় নাহিদ হাসান অপু (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত দেড়টার দিকে গঙ্গারজল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  ২৪ নভেম্বর রোববার দুপুরে আদালতের মাধ্যমে পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে। নাহিদ হাসান অপু উপজেলার সদর ইউপির গঙ্গারজল গ্রামের আব্দুস সবুরের ছেলে।

 পুলিশ সূত্র জানিয়েছে, ২০১৪ সালে এক শিশুকে ধর্ষণের ঘটনায় তার পরিবার নাহিদ হাসান অপুকে আসামি করে বড়লেখা থানায় ধর্ষণ মামলা (৭৫/১৪) দায়ের করেন। মামলাটি পরবর্তীতে মৌলভীবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত স্থানান্তরিত হয়। মামলার পরই পলাতক ছিলেন নাহিদ হাসান অপু। দীর্ঘদিন পর শনিবার রাতে বাড়িতে অবস্থানের গোপন সংবাদ পায় পুলিশ। এর ভিত্তিতে বড়লেখা থানার সহকারি  উপ-পরিদর্শক (এএসআই) মো. জাহিনুর রহমান নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার গঙ্গারজল এলাকা থেকে পলাতক আসামী নাহিদ হাসান অপুকে গ্রেফতার করে।

বড়লেখা থানার সহকারি উপ-পরিদর্শক মো. জাহিনুর রহমান রোববার সন্ধ্যায় জানান, মামলার পরই নাহিদ হাসান অপু পালিয়ে যান। শনিবার রাতে গ্রেফতার করে রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com