ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান

November 25, 2019,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার পিসি হাইস্কুল মার্কেট, রেলওয়ে মার্কেট ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার ২৫ নভেম্বর পর্যন্ত ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন বড়লেখা থানার পুলিশ ফোর্স । অভিযানকালে আব্দুল করিম নামে একজন অভিযোগকারীর অভিযোগ তাৎক্ষনিক আমলে নিয়ে রেলওয়ে মার্কেটে অবস্থিত মূল্য তালিকায় উল্লিখিত মূল্যের চেয়ে পিয়াজের মূল্য অতিরিক্ত নেওয়ায় মা ভেরাইটিজ ষ্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং অভিযোগকারীকে জরিমানার ২৫%=৫০০ টাকা প্রদান করা হয়। এছাড়াও অভিযানকালে পিসি হাইস্কুল মার্কেটে অবস্থিত আবুল এন্ড ব্রাদার্সকে মূল্য তালিকা না রাখার অপরাধে ১ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com