মাধবকুন্ড পর্যটক সহায়ক কমিটির সভা : পর্যটকদের সব ধরণের সহযোগিতা প্রদানের সিদ্ধান্ত

November 30, 2019,

আব্দুর রব॥ বড়লেখার ‘মাধবকুন্ড পর্যটক সহায়ক কমিটি’ আসন্ন পর্যটন মৌসুমে দেশের সর্ববৃহৎ পিকনিক স্পট মাধবকুন্ড জলপ্রপাতে আগত দেশি-বিদেশি পর্যটকদের নিরাপত্তাসহ নানা সুযোগ সুবিধা প্রদানের লক্ষে শুক্রবার রাতে এক পরামর্শ সভা করেছে। স্থানীয় বড়খলা সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবি এ সংগঠনের কার্যকরী কমিটির সভাপতি হালিম আহমদ।

সংগঠনের প্রবাসী সদস্য অলিউর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি জাকির হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হামিদুর রহমান জুমান, সাংগঠনিক সম্পাদক রুমান আহমদ, প্রচার সম্পাদক মিছবা আহমদ চৌধুরী, কামরুল ইসলাম, কাদির আহমদ, হায়দর হোসেন মুন্না প্রমুখ।

মাধবকু- পর্যটক পুলিশ ও বন বিভাগের সাথে ‘মাধবকুন্ড পর্যটক সহায়ক কমিটি’ মাধবকুন্ড জলপ্রপাত ও ইকোপার্কে আগত পর্যটকদের সচেতনতা বৃদ্ধি, স্থানীয়দের হয়রানী প্রতিরোধসহ সার্বিক সব বিষয়ে সাহায্য সহযোগিতা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য মাধবকুন্ড জলপ্রপাতে বেড়াতে গিয়ে পর্যটকরা গাড়ি পার্কিং প্লেস ও প্রধান ফটকের ইজারাদারের কর্মচারী, অসাধু ব্যবসায়ী ও স্থানীয় বখাটে কর্তৃক নানা হয়রানীর শিকার হন। এছাড়া অসচেতনতার কারণে পর্যটকরাও নানা ঝুঁকিপূর্ণ স্থানে প্রবেশ করে নিরাপত্তাহীনতা ও দুর্ঘটনায় পড়েন। এসব ব্যাপারে সহযোগিতা করার লক্ষে স্থানীয় তরুণরা ‘মাধবকুন্ড পর্যটক সহায়ক কমিটি’ গঠন করে প্রশংসনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com