বড়লেখায় প্রাথমিক পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক সুমিতা চক্রবর্ত্তী

December 2, 2019,

আব্দুর রব॥ বড়লেখা উপজেলার মধ্যে প্রাথমিক পর্যায়ে এবার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন সুমিতা চক্রবর্ত্তী। সুতিমা চক্রবর্ত্তী সদর ইউনিয়নের বালিছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। জাতীয় শিক্ষা পদক (প্রাথমিক বিদ্যালয়) উপজেলা পর্বের বাছাই উপলক্ষে বৃহস্পতিবার ২৮ নভেম্বর উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় তার নাম ঘোষণা করেছে। এর আগে বুধবার বড়লেখা উপজেলায় ইউনিয়ন পর্যায়ে বাছাই অনুষ্ঠিত হয়। সুতিমা চক্রবর্ত্তী ২০০৬ সালে প্রাথমিক বিদ্যালয়ের চাকরিতে প্রবেশ করেন। এরপর পর্যায়ক্রমে উপজেলার ভোলারকান্দি, সুজাউল ও বালিছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহে দীর্ঘ প্রায় ১৪ বছর ধরে সুনামের সাথে শিক্ষকতা করে আসছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পীগোষ্ঠীর যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা শিল্পকলা একাডেমির নৃত্য শিক্ষকের দায়িত্ব পালন করছেন। আগামী ৪ ডিসেম্বর জেলা পর্যায়ের শ্রেষ্ঠত্ব বাছাইয়ে তিনি অংশ নেবেন। এদিকে সুমিতা চক্রবর্ত্তী প্রাথমিক পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ায় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com