কাঠালতলী হাইস্কুলের অভিভাবক সদস্য পদের নির্বাচন

December 2, 2019,

আব্দুর রব॥ বড়লেখা উপজেলার কাঠালতলী উচ্চ বিদ্যালয়েরটি ৪টি অভিভাবক সদস্য পদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

২ ডিসেম্বর সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সাধারণ অভিভাবকরা ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগণনা শেষে সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রিসাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম। নির্বাচনে অভিভাবক সদস্য পদে গউছ উদ্দিন ২০৮ ভোট পেয়ে প্রথম, কয়েছ আহমদ ১৭০ ভোট পেয়ে দ্বিতীয়, মাসুক আহমদ ১৬৫ ভো পেয়ে তৃতীয় ও মোশাহিদ আহমদ ১৬০ ভোট পেয়ে চতুর্থ অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন।

নির্বাচনের প্রিসাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম সোমবার সন্ধ্যায় ৪ জন অভিভাবক সদস্য নির্বাচিত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com