(ভিডিওসহ) শ্রীমঙ্গলে বিদেশী রিভলবারসহ চার যুবক আটক

December 4, 2019,

সাইফুল ইসলাম॥ শ্রীমঙ্গলে শহরতলীর দক্ষিন উত্তরসুর এলাকায় ‘পর্যটন গেষ্ট হাউস’ থেকে একটি দেশী রিভলবারসহ ৪ যুবককে আটক করেছে পুলিশ।
৩ ডিসেম্বর মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ উত্তরসুর পর্যটন গেষ্ট হাউসের মালিকসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন গেষ্ট হাউসের মালিক মোঃ সাদিকুর রহমান, মোঃ সালেহ আহমেদ, মোঃ জুয়েল আহমেদ ও মোঃ সাইফুল ইসলাম। আটককৃত সবাই একই উপজেলার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (ওসি) তদন্ত মোঃ সোহেল রানা রাতেই এতথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গেষ্ট হাউস থেকে একটি রিভলবারসহ ৪ যুবককে আটক করা হয়েছে। এদেরকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি আরও বলেন, উদ্ধারকৃত রিভলবার পুরাতন। জোড়া তালি দিয়ে ব্যবহার করতো। তবে এ ঘটনায় অস্ত্র আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com