বড়লেখায় বিজ্ঞান মেলা সমাপ্ত

আব্দুর রব॥ বড়লেখায় ৩ দিনব্যাপী ৪১তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ সভা ৫ ডিসেম্বর বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নিরার সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, কাঁঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নু প্রমুখ।
মঙ্গলবার মেলার উদ্বোধন হয়। এতে মাধ্যমিক বিদ্যালয়ের ১০টি ও কলেজের ২টি স্টল অংশ নেয়। সমাপনী অনুষ্ঠানে বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের মধ্য থেকে ভালো ফল করায় মাধ্যমিক ও কলেজ পর্যায়ের ১০জন শিক্ষার্থীকে পুরস্কার দেয়া হয়। এছাড়া ভালো ফল করায় বিজ্ঞান মেলায় অংশ গ্রহণকারী ১২টি প্রতিষ্ঠানের মধ্য থেকে ৫টি প্রতিষ্ঠানকে পুরস্কার দেয়া হয়।



মন্তব্য করুন