বড়লেখায় ভোক্তার অভিযান

December 9, 2019,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার রমজানগঞ্জ বাজার, মাধবকুন্ড ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার ৯ ডিসেম্বর  ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন মাধবকুন্ড টুরিস্ট পুলিশ ফোর্স। অভিযানকালে মাধবকুন্ডে অবস্থিত জামির বাড়ী রেষ্টুরেন্টকে ১ হাজার ৫ শত টাকা, রমজানগঞ্জ বাজারে অবস্থিত রহিম এন্ড ব্রাদাসকে ৫ শত টাকাসহ মোট ২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে বাসী খাবার খাওয়ানো, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com