(ভিডিওসহ) ক্ষুদেরা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আদর্শ ছড়িয়ে দিতে চায় সর্বত্র

December 17, 2019,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে বিজয় দিবসের কুচকা আওয়াজে পঁচিশ জন বঙ্গবন্ধু ও পঁচিশজন বঙ্গবন্ধু কন্যার দিকে নজর ছিলো সকলের। শুধু কুচকাআওয়াজের মাঠ নয় পঞ্চাশ জনের এই দল দুটি যখন শহরের মধ্য দিয়ে মার্চ করে উপজেলা প্রাঙ্গনে যায় তখন রাস্তার সকল মানুষের দৃষ্টিও ছিলো তাদের দিকে। এ আলোরন সৃষ্ঠি করে শ্রীমঙ্গল চন্দ্রনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫০জন ক্ষুদে ছাত্র-ছাত্রী।
চন্দ্রনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদার জানান, শিশুদের চেতনার মধ্যে বঙ্গবন্ধুকে নিয়ে আসতে তিনি তার বিদ্যালয়ের ২৫টি শিশুকে বঙ্গবন্ধুর ভুমিকায় নিয়ে আসেন। এর আগে তারা বঙ্গবন্ধুকে চর্চা করে। একই ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাওয়া বাংলাদেশকে সোনার বাংলা গড়তে সোনার মানুষ তৈরী করার লক্ষ্যে ২৫জন ছাত্রীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভুমিকায় নিয়ে আসেন। মুল উদ্দেশ্য মুজিব বর্ষে এই কনসেফ সারা দেশে ছড়িয়ে দেয়া। প্রধানমন্ত্রীর ভুমিকায় অবতীর্ণ হওয়া শিক্ষার্থী মৌমিতা ব্রহ্মচারী জানায়, একজন শেখ হাসিনা একজন দেশ প্রেমিক। আমি প্রধানমন্ত্রীর দেশপ্রেম সর্বত্র ছড়িয়ে দিতে চাই। শিক্ষাথী সাঞ্জিদা হক জানায়, সে প্রধানমন্ত্রীর চাওয়া ক্ষুধা ও দূর্নীতি মুক্ত দেশ গঠনের দৃঢ় মানস সকলের মধ্যে ছড়িয়ে দিতে চাই। অন্যদিকে বঙ্গবন্ধুর ভুমিকায় অবতীর্ণ হওয়া জিৎ চক্রবর্তী জানায়, সে বঙ্গবন্ধুর আদর্শ অন্যায় আর শোষনের বিরুদ্ধে রুখে দাড়ানোর শিক্ষা ছড়িয়ে দিতে চায়। আর বঙ্গবন্ধুর বৈষম্যহীন নীতি সবত্র ছড়িয়ে দিতে চায় বঙ্গবন্ধুর ভুমিকায় থাকার অপর শিক্ষার্থী সৌমজিৎ চক্রবর্তী ও ওহী। তাদেও এই ব্যাতিক্রমি কুচকা আওয়াজের প্রশংসা করেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব ও উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম। এ কুচকা আওয়াজে অংশগ্রহন করে তারা পুরস্কারও পায়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com