(ভিডিওসহ) সাংবাদিক মাকছুদুল হককে সংবর্ধনা দিয়েছে প্রেসক্লাব
December 19, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মহান মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধ নিয়ে বিভিন্ন অনুসন্ধানী ধারাবাহিক রির্পোট করে জনতার সামনে তুলে ধরাসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে তথ্য দিয়ে সহায়তা করায় সাংবাদিক মাকছুদুল হককে সংবর্ধনা দিয়েছে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব।
১৮ ডিসেম্বর বুধবার রাতে প্রেসক্লাব সম্পাদক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় এ সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, সাংবাদিক সাজন আহমদ রানা, এস কে দাশ সুমন, শিমুল তরফদার, বিক্রমজিৎ বর্ধন ও রুপম আচার্য্য।



মন্তব্য করুন