বড়লেখায় দক্ষিণভাগ উত্তর ইউপি বিএনপির কমিটি গঠন

December 25, 2019,

আব্দুর রব॥  বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন বিএনপির ত্রি বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। ২৫ ডিসেম্বর  বুধবার ইউনিয়ন বিএনপির আহবায়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শাহরিয়ার জামাল খালেদের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ।

সম্মেলন সভায় সর্বসম্মতিতে রফিকুল ইসলামকে সভাপতি, আব্দুল জব্বারকে সাধারণ সম্পাদক ও দুলাল আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ৩ বছর মেয়াদী দক্ষিণভাগ উত্তর ইউপি বিএনপির কমিটি গঠন করা হয়।

সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, সহ সভাপতি ইউপি ও চেয়ারম্যান নছিব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মামুন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com