সোয়েব আহমদ জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান

December 26, 2019,

আব্দুর রব॥ মৌলভীবাজার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ। জাতীয় শিক্ষা পদক (প্রাথমিক বিদ্যালয়) জেলা পর্বের বাছাই শেষে জেলা শিক্ষা কার্যালয় তার নাম ঘোষণা করেছে।

সোয়েব আহমদ ২০১৯ সালের পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হন। এর আগে তিনি বড়লেখা সদর ইউনিয়নের পরপর দু’বারের ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এই সময় তিনি বেশ কয়েকবার জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। সোয়েব আহমদ বড়লেখা সদর ইউনিয়নের গঙ্গারজল (ব্রাহ্মণগ্রাম) গ্রামের বাসিন্দা। জনপ্রতিনিধি হিসেবে সোয়েব আহমদ বড়লেখা উপজেলার বেশ কয়েকটি স্কুলে ‘‘মিড ডে হট মিল’’ কার্যক্রম চালু করেন। পরিষদ ও ব্যক্তিগত উদ্যোগে তিনি উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে আর্থিক সহযোগিতা, শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ, বৃক্ষরোপন ও খেলাধুলার সামগ্রী প্রদান করেন। এছাড়া বড়লেখা উপজেলার দুর্গম এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলোতে ঝরে পড়ার হার উল্লেখযোগ্যভাবে কমাতে তিনি ভূমিকা পালন করছেন। এদিকে প্রাথমিক পর্যায়ে জেলায় শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিভিন্ন সামাজিক সংগঠন তাকে অভিনন্দন জানিয়েছে।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com