বড়লেখায় ৩ বিএনপি নেতার  বহিস্কারাদেশ প্রত্যাহার

December 29, 2019,

আব্দুর রব॥ বড়লেখায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডের কারণে বহিস্কার হওয়া ৩ বিএনপি নেতাকে দলে ফিরিয়ে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।২৭ ডিসেম্বর শুক্রবার কেন্দ্রিয় বিএনপির সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদের বহিস্কারাদেশ প্রত্যাহারের কথা গণমাধ্যমকে জানানো হয়েছে। বহিস্কারাদেশ প্রত্যাহারকৃত বড়লেখার বিএনপি নেতারা হলেন সাবেক উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আব্দুল কুদ্দুস স্বপন, জেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ও বর্তমান বড়লেখা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা ও উপজেলা বিএনপির সাবেক সদস্য আমিনা বেগম ডলি।

দলীয় সুত্রে জানা গেছে, ১৮ মার্চের উপজেলা নির্বাচনে দলীয় কমান্ড অমান্য করে রাহেনা বেগম হাসনা ও আমিনা বেগম ডলি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং আব্দুল কুদ্দুস স্বপন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণা করার অভিযোগে দলীয় হাইকমান্ড তাদেরকে দল থেকে বহিস্কার করে।

জেলা বিএনপির সহসভাপতি নাসির উদ্দিন আহমেদ মিঠু জানান, বিগত উপজেলা নির্বাচনে এ তিন নেতা দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডের কারণে বহিস্কার হন। প্রত্যেকে তাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে পৃথক পৃথক আবেদন করায় কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদের বহিস্কারাদেশ প্রত্যাহার করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com