ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান
December 30, 2019,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার হসপিটাল গেইট, থানার সামনে, দক্ষিণবাজার ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে সোমবার ৩০ ডিসেম্বর সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়েছে।
উক্ত অভিযানে মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে বড়লেখা থানার পুলিশ ফোর্স এর সহায়তায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করার উদ্দেশ্যে বিক্রয় করার তাকে সংরক্ষণ করার অপরাধে হসপিটাল গেইটে অবস্থিত তোহা ঔষধ ঘরকে ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।



মন্তব্য করুন