বড়লেখায় এনসিসি ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
December 31, 2019,

আব্দুর রব॥ বড়লেখায় এনসিসি ব্যাংকের উদ্যোগে ৩০ ডিসেম্বর সোমবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকার ৩ শতাধিক দরিদ্র মানুষের মধ্যে শীতের কম্বল বিতরণ করা হয়েছে।
এনসিসি ব্যাংক বড়লেখা শাখার ব্যবস্থাপক অজয় দত্তের সভাপতিত্বে ও উপ-ব্যবস্থাপক আমিনুল ইসলামের পরিচালনায় ব্যাংক প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন হাজীগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ছাদ আহমদ, ব্যবসায়ী শামীম আহমদ, সাংবাদিক আব্দুর রব, সুলতান আহমদ খলিল প্রমুখ।



মন্তব্য করুন