বড়লেখায় ২৫ দিনব্যাপি  সহীহ নূরাণী মু’আলি¬ম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

January 6, 2020,

আব্দুর রব॥ বড়লেখার দারুল ফুরকান কাঠালতলী মাদ্রাসায় উদ্বোধন হচ্ছে ২৫ দিনব্যাপি সহিহ্ নূরাণী মু’আলি¬ম প্রশিক্ষণ কোর্স। এতে ৫০ জন মু’আলি¬ম অংশগ্রহণ করছেন।

মঙ্গলবার ৬ জানুয়ারি সকাল ৯টায় সহীহ্ নূরাণী ক্বোরআন শিক্ষা বোর্ড ঢাকা, এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে।  দারুল ফুরকান কাঠালতলী মাদ্রাসার মুহতামিম ও প্রশিক্ষণ কোর্সের সমন্বয়কারী মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করবেন সহীহ্ নূরাণী ক্বোরআন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও হবিগঞ্জ ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা শাহ্ নজরুল ইসলাম। ক্লাস উদ্বোধন করবেন শিক্ষা বোর্ডের উপদেষ্ঠা ও সিনিয়র প্রশিক্ষক আব্দুন নুর আনওয়ারী। স্বাগত বক্তব্য রাখবেন নূরানী প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফেজ আব্দুল জলিল নূরাণী। পবিত্র ক্বোরআন থেকে তেলাওয়াত করবেন ক্বারী রুহুল আমিন। সহীহ্ নূরাণী ক্বোরআন শিক্ষা বোর্ডের প্রতিষ্ঠাতা মহাসচিব মাওলানা আব্দুল লতিফের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখবেন ইসলামী ফাউন্ডেশন বড়লেখার সুপারভাইজার মাওলানা আব্দুল বারী প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com