বড়লেখায় প্রথম বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন
January 7, 2020,

আব্দুর রব॥ বড়লেখা উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে পিসি মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে প্রথম বিভাগ ক্রিকেট লীগ টুর্নামেন্ট। রোববার প্রধান অতিথি হিসেবে এ ক্রিকেট লীগের উদ্বোধন করেন ইউএনও মো. শামীম আল ইমরান। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ক্রিকেট পে¬য়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সালেহ আহমদ জুয়েল, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ বাদশা, সাংগঠনিক সম্পাদক মাস্টার ময়নুল হক। উক্ত টুর্নামেন্টে ১৫টি ক্রিকেট দল অংশগ্রহণ করেছে। বৃষ্ঠির কারণে উদ্বোধনী ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।
৭ জানুয়ারী মঙ্গলবার অনুষ্ঠিত টুর্নামেন্টের দ্বিতীয় দিনের ম্যাচে হামদান ক্রিকেট ক্লাব দক্ষিণ ভাগকে ৪ উইকেটে হারিয়েছে গল¬াসাঙ্গন ক্রিকেট ক্লাব।
সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”



মন্তব্য করুন