বড়লেখায় রাস্তায় দেয়াল ও ঘর : আড়াইশ’ পরিবারের চলাচলে প্রতিবন্ধকতা

আব্দুর রব॥ বড়লেখা উপজেলার ইসলামপুর গ্রামের আইনুল ইসলাম, জামাল মিয়া ও আকির হোসেন গ্রামের আড়াইশ’ পরিবারের যাতায়াতের রাস্তায় পাকা দেয়াল ও ঘর নির্মাণ করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন বলে অভিযোগ উঠেছে। এব্যাপারে ভুক্তভোগীদের পক্ষে জনৈক আব্দুল মন্নান নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে তাদের বিরুদ্ধে পিটিশন মামলা করেছেন।
পিটিশন মামলা সুত্রে জানা গেছে, উপজেলার তালিমপুর ইউপির ইসলামপুর গ্রামের পশ্চিম পাশ দিয়ে উত্তরমুখি ১২ ফুট প্রস্থের রাস্তা দিয়ে গ্রামের আড়াইশ’ পরিবারের লোকজন দীর্ঘ ৪০-৫০ বছর ধরে চলাচল করেন। ২৬ ডিসেম্বর আইনুল ইসলাম, জামাল মিয়া ও আকির হোসেন জনসাধারণের চলাচলের রাস্তার ৩-৪ ফুট দখল করে জোরপুর্বক পাকার দেয়াল ও ঘর নির্মাণ করেন। এতে গ্রামবাসীর চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করে ব্যর্থ হয়ে ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষে আব্দুল মন্নান গত ৫ জানুয়ারী রাস্তা দখল করে দেয়াল নির্মাণকারীদের বিরুদ্ধে বড়লেখা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে পিটিশন মামলা করেন। বিজ্ঞ আদালত সরেজমিনে তদন্তপুর্বক প্রতিবেদন দাখিলের জন্য থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন।
পিটিশন মামলার বাদী আব্দুল মন্নান জানান, গ্রামবাসীর চলাচলের রাস্তার অধিকাংশ দখল করে পাকা দেয়াল ও ঘর নির্মাণ করায় আড়ইশ’ পরিবার কার্যত গৃহবন্দী হয়ে পড়েছেন। রাস্তায় ঘর ও দেয়াল নির্মাণে বাধা-নিষেধ করায় নানা হুমকি-ধমকি দেন।
আইনুল হোসেন জানান, রাস্তার জন্য তিনি ব্যক্তিগত ভুমি ছেড়ে দিয়েছেন। নিজের ক্রয়কৃত ভুমিতে ঘর ও দেয়াল নির্মাণ করছেন। ৯ ফুট প্রস্থ রাস্তায় চলাচলে কারো প্রতিবন্ধতকা সৃষ্টি হওয়ার কথা নয়। মুলত বিদ্যুতের খুঁটি নিয়ে পূর্ববিরোধের জেরে আব্দুল মন্নান উদ্দেশ্য মুলকভাবে তাদের বিরুদ্ধে আদালতে পিটিশন মামলা করেছেন।



মন্তব্য করুন