পারিবারিক কলহের জের ধরে বড়লেখায় ৫ চা শ্রমিক খুন

January 19, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাথল চা বাগানে স্ত্রী,শাশুড়ি ও দুই প্রতিবেশীকে হত্যা করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন নির্মল নামে এক ব্যক্তি।  নির্মল পারিবারিক কলহের জের ধরে তাদেরকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। পুলিশ ঘটনাস্থল থেকে ৫ জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পাল্লাথল চা বাগানের টিলায় পাশাপাশি ২টি ঘরে বসবাস করতেন চা শ্রমিক নির্মল ও প্রতিবেশী বসন্ত পরিবার নিয়ে। ১৯ জানুয়ারী রোববার ভোর সাড়ে ৫টার দিকে নির্মল ও তার স্ত্রী জলি বুনার্জির মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে জলিকে মারধর করতে থাকলে জলি দৌড়ে প্রতিবেশী বসন্তের ঘরের সামনে গিয়ে চিৎকার করে। এ এময় নির্মল ক্ষিপ্ত হয়ে স্ত্রী ও শাশুরী লক্ষীকে ধারালো অস্ত্র দিয়ে কুপাতে থাকে। চিৎকার শুনে বসন্ত ঘর থেকে বের হয়ে ঝগরা থামাতে চাইলে তাকে ও তার মেয়ে শিউলিকে কুপাতে থাকে নির্মল। এসময় ধারালো অস্ত্র আঘাতে ৪ জন নিহত হন।  এ ৪ জনের মৃত্যু হলে নির্মল বসন্তের ঘরে গিয়ে আত্মহত্যা করে বলে এলাকা বাসি ও পুলিশ জানায়। এ ঘটনায় বসন্তের স্ত্রী শুরুত্বও আহত হন।
পুলিশ ও পাল্লাথল বাগান কর্তৃপক্ষ জানায়, নির্মল জলিকে বিয়ে করে প্রায় ১ বছর পূর্ব থেকে শাশুড়ি ও স্ত্রী নিয়ে এ ঘরে থাকতো। নির্মল মাদকাসক্ত ছিল। নির্মলের শশুর বেশ কিছুিদন থেকে এ ঘরে থাকতেননা। পুলিশের বিভিন্ন বিভাগ তদন্ত কাজ করছে। প্রাথমিক ভাবে নির্মল এ হত্যাকান্ড ঘটিয়েছে বলে ধারনা করা হচ্ছে।
নিহত সবাই চা শ্রমিক ছিলেন। চাঞ্চল্যকর এ হত্যা কান্ডের ঘটনায় পর চা বাগান সহ পূরো জেলা জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com