বড়লেখায় প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক আ’লীগের কাউন্সিলার ! সরকারী চাকুরী বিধি লঙ্ঘনের অভিযোগ

January 20, 2020,

আব্দুর রব॥ বড়লেখা উপজেলার রংপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শশাংক কুমার দাস সরকারী চাকুরী বিধি লঙ্ঘন করে বর্নি ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে লিখিত অভিযোগ করেছেন এ ইউপির ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন।

অভিযোগ সুত্রে জানা গেছে, ২২ জানুয়ারী বর্নি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের কাউন্সিলার হিসেবে ভোটে অংশগ্রহণ করতে স্কুল ফাঁকি দিয়ে গ্রুপিং লবিংয়ে তৎপর হয়ে উঠেছেন রংপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শশাংক কুমার দাস।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রফিজ মিঞা প্রধান শিক্ষক শশাংক কুমার দাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে জানান, সরকারী প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক প্রজাতন্ত্রের একজন কর্মচারী। তিনি প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হতে পারেন না। এব্যাপারে তদন্তপুর্বক বিধিমোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com