বাংলা টিভির বড়লেখা প্রতিনিধি রুয়েল কামালের শাশুড়ির ইন্তেকাল

January 25, 2020,

আব্দুর রব॥ বাংলা টিভি ও দৈনিক মানবজমিন পত্রিকার বড়লেখা উপজেলা প্রতিনিধি মোঃ রুয়েল কামালের শাশুড়ি জহুরা বেগম (৫৫) ২৫ জানুয়ারী শনিবার সকাল সাড়ে ১১ টায় জুড়ী উত্তর জাঙ্গীরাই গ্রামে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহিÍরাজিউন)।

বিকাল পৌনে ৫ ঘটিকায় জুড়ী উপজেলার জাঙ্গীরাই জামে মসজিদ সংলগ্ন মাঠে মরহুমার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। পরে সার্বজনীন গোরস্থানে তাহার লাশ দাফন করা হয়েছে।

সাংবাদিক মোঃ রুয়েল কামালের শাশুড়ীর মৃত্যুতে মরহুমার রুহের মাগফেরাত শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি, সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী, মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির সভাপতি সৈয়দ শাহাবুদ্দীন আহমদ, বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, জুড়ী উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com