কাবেলার প্রস্তুতি থাকতে হবে -বড়লেখা ইউএনও নুসরাত লায়লা নীরা

আব্দুর রব॥ বড়লেখা উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও নুসরাত লায়লা নুরী বলেছেন, প্রত্যেক নারীর কঠিন বাস্তবতা মোকাবেলার জন্য প্রস্তুতি থাকতে হবে। এজন্য অবশ্যই পড়াশুনায় মনোযোগী হতে হবে। তবে মনের ওপর চাপ দিয়ে কোন কিছুইতে যে সফলতা অর্জন করা যায়না সেটিও মাথায় রাখতে হবে। ইসলাম নারীদেরকে যে সম্মান, স্বাধীনতা ও মর্যাদা দিয়েছে তা অন্য কোন ধর্মই দেয়নি। নারীদের সকল ক্ষেত্রের স্বাধীনতা হতে হবে মহান আল¬াহ ও তার প্রিয় রাসুল (সা.) এর নির্দেশিত মতে। প্রয়োজনে যুদ্ধের মাঠেও নারীদের হাজির হতে বলা হয়েছে।
তিনি ২৩ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে বড়লেখা উপজেলার ইটাউরী মহিলা আলিম মাদ্রাসার বার্ষিক শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও বিদায়ী ছাত্রীদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ গত বছরের মাদ্রাসা পর্যায়ে নির্বাচিত দেশ সেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান মাওলানা আব্দুল আহাদ খান।
মাদ্রাসার গভর্ণিংবডির সভাপতি মো. মোস্তফা উদ্দিনের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক ইরশাদ হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হোসেন, ইসলামী ব্যাংক বিয়ানীবাজার শাখার ম্যানেজার সৈয়দ জিল¬ুর রহমান, যুগান্তর ও জালালাবাদ পত্রিকার বড়লেখা প্রতিনিধি আব্দুর রব, স্থানীয় ইউপি সদস্য সাজু আহমদ, সাবেক ইউপি মেম্বার মিছবাউল হক মিনু, হলদিপার জামেয়া ফুরকানিয়া দাখিল মাদ্রাসার সুপার সৈয়দ ছাইফ উদ্দিন, পরগনাহী দৌলতপুর আলিম মাদ্রাসার শিক্ষক ফয়জুল হক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক ময়নুল হক, ছফর উদ্দিন, ছাত্রী সংসদের সাধারণ সম্পাদিকা কুলছুমা আক্তার লিজা, বিদায়ী ছাত্রী সাইমা রহমান জুঁই, সাদিয়া বেগম প্রমুখ।



মন্তব্য করুন