বড়লেখায় নজরুল ইসলাম প্রাথমিক বৃত্তির পুরস্কার ও সনদপত্র বিতরণ

January 25, 2020,

আব্দুর রব॥ বড়লেখায় শিক্ষা ও সেবা ফাউন্ডেশন কাঠালতলী আয়োজিত নজরুল ইসলাম প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষা ২০১৯ এর বৃত্তিপ্রাপ্ত ১৯ জন কৃতী শিক্ষার্থীর মধ্যে ২৩ জানুয়ারী বৃহস্পতিবার বৃত্তির পুরস্কার, নগদ অর্থ ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষা ও সেবা ফাউন্ডেশন কাঠালতলীর চেয়ারম্যান বড়খলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম আহমদের সভাপতিত্বে ও সংগঠনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ছয়ফুল হকের পরিচালনায় পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র, নগদ অর্থ ও পুরস্কার তুলে দেন বড়লেখা উপজেলা চেয়ারম্যান মো. সোয়েব আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিরাজ উদ্দিন, স্থানীয় ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি অসিত রঞ্জন দাস, বৃত্তি প্রকল্পের পৃষ্টপোষক কুয়েত প্রবাসী নজরুল ইসলাম, উপজেলা তাতীলীগের সভাপতি ঠিকাদার মহিউদ্দিন আহমদ গুলজার, সমাজসেবক হাজী আশরাফ হোসেন, নজরুল ইসলাম প্রাথমিক বৃত্তি প্রকল্পের পরীক্ষা নিয়ন্ত্রক এমরান হোসেন নামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নু, শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান, কাঠালতলী প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক আতাউর রহমান, শিক্ষক ফারুক আহমদ, মিলাদ হোসেন, শরীফ উদ্দিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com