বড়লেখায় বিদেশী মদ ও গাজা উদ্ধার : ২ যুবক গ্রেফতার

January 25, 2020,

আব্দুর রব॥ বড়লেখা থানা পুলিশ ২৪ জানুয়ারী শুক্রবার রাতে পৌরশহরের মাইজপাড়ায় রিয়াজ উদ্দিনের বসত বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১১ বোতল বিদেশী মদ, ৭৫০ গ্রাম গাজা ও রেজিষ্ট্রেশন বিহীন একটি মোটর সাইকেল উদ্ধার ও দুই যুবককে গ্রেফতার করেছে। অভিযান পরিচালনা করেন থানার ওসি মো. ইয়াছিনুল হক। শনিবার বিকেলে গ্রেফতার সুজন আহমদ ও রাজন আহমদকে পুলিশ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওসি মো. ইয়াছিনুল হকের নেতৃত্বে একদল পুলিশ শুক্রবার গভীর রাতে পৌরসভা এলাকার মাইজ পাড়ার রিয়াজ উদ্দিনের বাড়িতে মাদক বিরোধী অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রিয়াজ উদ্দিন পালিয়ে গেলেও তার বাড়ি থেকে সুজন আহমদ ও রাজন আহমদ নামে ২ যুবককে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যে পুলিশ ঘরের বিভিন্ন কক্ষ তল¬াশী চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ১১ বোতল বিদেশী মদ, ৭৫০ গ্রাম গাজা ও মাদক বহনের কাজে ব্যবহৃত রেজিষ্ট্রেশন বিহীন একটি পালসার মোটর সাইকেল উদ্ধারের পর জব্দ করেছে।

বড়লেখা থানার ওসি মো. ইয়াছিনুল হক বিদেশী মদ ও গাজাসহ দুই যুবককে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com