উৎসব মুখর পরিবেশে বড়লেখায় স্টুডেন্টস ক্যাবিনেট নির্বাচন সম্পন্ন

January 25, 2020,

আব্দুর রব॥ বড়লেখা উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে স্টুডেন্টস ক্যাবিনেট নির্বাচন সম্পন্ন হয়েছে।

২৫ জানুয়ারী শনিবার সকাল ৯ টা থেকে বেলা ২ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলার দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়, বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়, শাহবাজপুর আদর্শ বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন স্কুল ঘুরে শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খল ও অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে দেখা গেছে। একটি পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করতে দেখা গেছে। প্রত্যেকটি ক্লাস থেকে সর্বনিু ১ জন এবং সর্বোচ্চ ২ জন করে ৬ষ্ঠ হতে ১০ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী ভোটাররা ব্যালটের মাধ্যমে সর্বমোট ৮ জন প্রতিনিধি নির্বাচন করেছে। দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে ৮ পদে মোট ২৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে।

শাহবাজপুর আদর্শ বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীতে সৈয়দা অছনিম প্রমি ও রেদওয়ানা ইবনাত নুভা, ৭ম শ্রেণীতে

শাইরা সুলতানা রাইশা ও তানজিয়া জান্নাত, ৮ম শ্রেণীতে তানজিনা সুলতানা সুনিয়া, ৯ম শ্রেণীতে মাহমুদা ইবনাত মাহি, ১০ শ্রেণীতে নাছিমা আক্তার ইমা ও পপি বেগম নির্বাচিত হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম জানান, তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে ভোটগ্রহণ চলতে দেখেছেন। জাতীয় ও স্থানীয় নির্বাচনের মতই শিক্ষার্থীরা প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসারসহ নির্বাচনের সমুদয় দায়িত্ব অত্যন্ত দক্ষতার সাথে নিজেরা পালন করেছে। এর আগে উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা প্রচারণা চালিয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com