পাল্লাথল চা বাগানের আলোচিত হত্যা ঘটনায় আরো এক জনের মৃত্যু : এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ছয়

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের বড়লেখার পাল্লাথল চা বাগানের আলোচিত ৫ খুনের ঘটনার পর আহত সুস্মিতা কানন বক্তা চিকিৎসাধিন অবস্থায় হাসপাতালে মারা গেছেন।
দীর্ঘ ৯ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার বিকেলে মারা যান। এ নিয়ে পাল্লাথল চা বাগান হত্যাকান্ড ঘটনায় একজনের আত্মহত্যা সহ ৬ জন মারা যান।
উল্লেখ্য পারিবারিক কলহের জের ধরে গত ১৯ জানুয়ারি রোববার ভোর সাড়ে ৫টার দিকে পাল্লাথল চা বাগানের একটি পাহাড়ী টিলায় চা শ্রমিক নির্মল কর্মকার তার স্ত্রী জলি বুনাজি, শাশুড়ী লক্ষী বুনাজী ও দুই প্রতিবেশী বসন্ত ভক্তা ও তার মেয়ে শিউলি ভক্তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় বসন্ত ভক্তার স্ত্রী সুস্মিতা কানন বক্তা গুরুত্বর আহত হন। পরে ঘাতক নির্মল কর্মকার বসন্তের ঘরে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। সুস্মিতাকে ওই সময় গুরুত্বর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ৯ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে মারাযান সুস্মিতা।
বিষয়টি নিশ্চিত করেছেন বড়লেখা থানার ওসি মোঃ ইয়াছিনুল হক। হত্যা ও আত্মহত্যার ঘটনায় পর দিন বড়লেখা থানায় পৃথক দুটি মামলা হয়েছে।



মন্তব্য করুন