ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার শাহবাজপুর ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার ২৭ জানুয়ারি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে শাহবাজপুর পুলিশ ফাঁড়ির পুলিশ ফোর্স এর সহায়তায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও খাদ্য দ্রব্য বিক্রয় করা, মূল্য তালিকা না রাখা, বিস্কোরক আইনের শর্ত লংঘন করে ঝঁকিপূর্ণভাবে রাস্তার পাশে গ্যাস সিলিন্ডার রেখে বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে শাহবাজপুর পূর্ব বাজারে অবস্থিত শাহজালাল ফার্মেসীকে ৫ শত টাকা, মা ভিশন ইলেক্ট্রনিক্সকে ৫ শত টাকা, শাহবাজপুর বাজারে অবস্থিত ভাই ভাই ভেরাইটিজ ষ্টোরকে ২ হাজার টাকাসহ মোট ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।



মন্তব্য করুন