বড়লেখার পাল্লাথল চা বাগানে তথ্য আপার উঠান বৈঠক

January 27, 2020,

আব্দুর রব॥ বড়লেখার পাল্লাথল চা বাগানের নারী চা শ্রমীকদের নিয়ে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা, আইন ও জেন্ডার বিষয়ক সচেতনতামূলক এক উঠান বৈঠক ২৬ জানুয়ারী  রোববার বাগানের মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়)-এর আওতায় বড়লেখা উপজেলা তথ্য কেন্দ্র এ বৈঠকের আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরানের সভাপতিত্বে ও উপজেলা তথ্যসেবা কর্মকর্তা মোছা: মাহাবুবা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে স্বাস্থ্য সচেতনতামূলক বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাজিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, স্থানীয় ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, তথ্যসেবা সহকারী জলি বেগম, রাবেয়া খাতুন, চা বাগানের সহকারী ব্যবস্থাপক জাকির হোসেন প্রমুখ।  বৈঠক শেষে বাগানের ৫০ জন নারী চা শ্রমিককে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com