বড়লেখায় প্রবাসীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

আব্দুর রব॥ বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের উজিরপুর গ্রামের ৭০ জন দরিদ্র মানুষের মাঝে ২৬ জানুয়ারী রোববার বিকেলে শীতের কম্বল বিতরণ করা হয়েছে। দুবাই প্রবাসী তরুণ সমাজসেবক ও বর্ণি জনকল্যাণ সংস্থার সভাপতি মুজিবুর রহমানের ব্যক্তিগত উদ্যোগে এগুলো বিতরণ করা হয়।
বর্ণি ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেনের সঞ্চালনায় উজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন তরুণ প্রবাসী সমাজসেবক মুজিবুর রহমান। অন্যদের মাঝে বক্তব্য রাখেন নারীশিক্ষাকোডেমী ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নিজাম উদ্দিন, সিলেট মহানগর ছাত্রলীগের নেতা অমিত দাস, ইউপি সদস্য আব্দুস সামাদ, নাজিম উদ্দিন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন বড়লেখা উপজেলা শাখার সদস্য আব্দুল মোহিত, বর্ণি এম মুন্তাজিম আলী কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি এসএম সামাদ প্রমুখ।



মন্তব্য করুন