(ভিডিওসহ) শ্রীমঙ্গলে কাশি ও শ্বাস কষ্ট নিয়ে এক জনের মৃত্যু : নমুনা সংগ্রহ করা হয়েছে

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভৈরব বাজার এলাকার মোঃ খলিল মিয়া (৬৫) নামের এক ব্যাক্তি শনিাবর মধ্যরাতে শ্রীমঙ্গল সুরভী পাড়া আবাসিক এলাকায় তার এক আত্মীয়ের বাসায় মারা যান।
রোববার দূপুরে এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর একটি টিম ওই ব্যক্তির করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছেন। কিছু দিন আগে কাশি ও শ্বাস কষ্টের চিকিৎসা করেছেন এবং মৃত্যু কালে তার হাত,পা ফুলে গিয়েছিল এবং শ্বাস কষ্ট ছিলো।
মৃত ব্যক্তি করোনা ভাইরাস আক্রান্ত ছিল কিনা তা নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠানো হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডা: সায়মা আক্তার মেডিক্যাল টেকনোলজিষ্ট মো: খায়রুল আলম ও আলাল মিয়াকে সাথে নিয়ে ঐ ব্যক্তির করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছেন। তিনি জানান, কিছু দিন আগে এই ব্যক্তি কাশি ও শ্বাস কষ্টের চিকিৎসা করিয়েছেন এবং মৃত্যু কালে তার হাত,পা ফুলে গিয়েছিল এবং শ্বাস কষ্ট ছিলো। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: সাজ্জাদ আহমদ চৌধুরী জানান, তাদের ধারণা এটি করোনা নয়। তার পরও এলাবাসীর আবেদনের পেক্ষিতে নমুনা সংগ্রহ করা হয়েছে।
এ ছাড়াও শ্রীমঙ্গল ডুলু বাড়ি এলাকায় রনি দেব বর্মা নামে নারায়নগঞ্জ ফেরত এক ব্যাক্তির শ্বর্দি জ্বর থাকায় তার নমুনাও সংগ্রহ করা হয়েছে।



মন্তব্য করুন