(ভিডিওসহ) কৃষক ও দরিদ্র মানুষের পাশে দাড়িয়েছে জেলা পরিষদ

April 21, 2020,

বিকুল চক্রবর্তী॥ গণমাধ্যমকর্মী, সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি ও স্থানীয় স্বেচ্ছাসেবীকে নিয়ে জেলাপরিষদ সদস্য মশিউর রহমান রিপন ও সংরক্ষিত মহিলা সদস্য সৈয়দা জেরিন আক্তার গ্রামে গ্রামে গিয়ে বিতরণ করেন জেলাপরিষদ মৌলভীবাজার এর ত্রান।

জেলা পরিষদ মৌলভীবাজারের উদ্যোগে সাড়ে ৫ হাজার প্যাকেট জেলার ৭ উপজেলার প্রত্যন্ত এলাকায় অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে সোমবার থেকে বিতরণ শুরু করেন জেলা পরিষদ সদস্যরা।

জেলাপরিষদের প্রধান নির্বাহী খোদেজা খাতুন জানান, শুক্রবারের মধ্যে এ ত্রান বিতরণ শেষ হবে। তিনি জানান, দেশের এ দু:সময়ে তারা জেলাপরিষদ মৌলভীবাজারের নিজস্ব ফান্ড থেকে এ কর্মসূচী হাতে নেন। কর্মসূচীর অংশ হিসেবে প্রথমে তারা ত্রাণ গ্রহিতাদের তালিকা তৈরী করেন। একজন যেন দুইবার ত্রান না পায় তাই এই  তালিকা প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রেরণ করা হয়েছে।

জেলা পরিষদ চেয়ারম্যান জানান, করোনা উত্তোরণের পর যেন মৌলভীবাজারে খাদ্যঘাটতি না হয় সে জন্য খাদ্যদ্রব্যের পাশাপাশি সবজী চাষে উৎসাহ দিতে জেলা পরিষদ থেকে ৭শত কৃষকের জন্য লালতীরের বীজ ও সার বিতরণের জন্য প্রত্যেক  উপজেলা কৃষি অফিসে হস্তান্তর করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com