কমলগঞ্জে মাদক ব্যবসায়ী আটক
June 16, 2020,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা কমলগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো: জাকারিয়া (২৫)কে আটক করা হয়।
সোমবার ১৫ জুন বিকেলে দেওড়াছড়া চা বাগান এলাকা থেকে তাকে আটক করা হয়। জাকারিয়া কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা বাজার মমশেদ মিয়ার ছেলে।
মৌলভীবাজার জেলার মাদকদ্রব্যের ইন্সপেক্টর ইমদাদ উল্ল্যার নেতৃত্বে কমলগঞ্জ উপজেলার দেওড়াছড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে ২০পিছ ইয়াবাসহ ইয়াবা ব্যবসায়ী মো: জাকারিয়াকে আটক করা হয়।
তিনি অরো জানান, তার বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানা ও কমলগঞ্জ থানায় মাদকের ৫টি মামলা রয়েছে।



মন্তব্য করুন