(ভিডিওসহ) শ্রীমঙ্গলে বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচী উদ্বোধন

তোফায়েল পাপ্পু॥ “সবুজে বাঁচি, সবুজ বাঁচাই, নগর-প্রকৃতি সবুজ বাড়াই’ এই শ্লোগানে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কালাপুর ইউনিয়ন পরিষদের আওতায় যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীণ কালাপুর সামাজিক সংগঠনের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৩ জুলাই দুপুরে কাকিয়ায় বাজার উচ্চ বিদ্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন কাকিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমেদ সিদ্দিকী, গ্রীন কালাপুর সংগঠনের সদস্য সচিব দেলোয়ার হোসেন, সদস্য কামরুল হোসেন, সৈয়দ মোস্তাকিন, রাফি আহমেদ, তানিম হাসান, সহ বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ।
গ্রীণ কালাপুর এর সদস্য সচিব দেলোয়ার হোসেন জানান, কালাপুর ইউনিয়ন এর সকল শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাক্রমে বৃক্ষ রোপণ করা হবে এবং গ্রীণ কালাপুর এর সদস্য দের মধ্যে বিভিন্ন রকম চারা লাগানো ও বিতরণ করা হবে মোট ১০০০/= এক হাজার চারা।
গ্রীণ কালাপুর কে ১০০ গাছের চারা দিয়ে সহযোগিতা করে project 1 million plantation। নিম, এসময় আমলকি,বহেরা,জলপাই,কাঁঠাল,জাম,কদমশিমুল, নারিকেল,সুপারি সহ বিভিন্ন কাঠের গাছ রোপন ও বিতরণ করা হয়।



মন্তব্য করুন