(ভিডিওসহ) মাদকমুক্ত করতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জেলা পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ

August 12, 2020,

তোফায়েল পাপ্পু॥ মৌলভীবাজারকে মাদকমুক্ত করতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ পিপিএম (বার)। তিনি বলেন, মাদককে না বলতে হবে। মাদকের বিাংদ্ধে আমাদের সোচ্চার হতে হবে এবং সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এছাড়া, বাল্যবিবাহ, ইভটিজিং ইত্যাদি নিরসনে নৈতিকতা ও সামাজিক মূল্যবোধের চর্চায় প্রতিটি পরিবার ও শিক্ষাপ্রতিষ্টানকে এগিয়ে আসতে হবে। চা বাগানের শ্রমিকদের এগুলো প্রতিরোধে সজাগ ও সচেতন হওয়ার আহবান জানান তিনি।
জেলার শ্রীমঙ্গলে মঙ্গলবার সন্ধ্যায় মির্জাপুর বৌলাছড়া নাটমন্দিরে মাদক বিরোধী, সন্ত্রাস, বাল্য বিবাহ ও ইভটিজিং সংক্রান্ত আইনশৃঙ্খলা বিষয়ক আয়োজিত সচেতনতা সভায় প্রধান অতিথি ছিলেন তিনি।
মির্জাপুর চা বাগানের সিনিয়র ম্যানেজার মোঃ সাইদুজ্জামানের সভাপতিত্বে ও শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আশরাফুজ্জামান, মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ ফিরোজ মিয়া, প্যানেল চেয়ারম্যান মনু মিয়া, ইউপি সদস্য খোকন কর্মকার, বাগান পঞ্চায়েতের সাধারণ স¤পাদক রঞ্জিত সাওতাল প্রমুখ।
এর আগে পুলিশ সুপার পিতা মাতা হারা তিন শিশুকে খাদ্য সামগ্রী দিয়েছেন তিনি। গত শনিবার মধ্যরাতে স্ত্রী অলকা তন্তবায় (৩৫) কে হত্যা করে নিজে আত্মহত্যা করেন স্বামী বিপুল তন্তবায় (৪২)। রোববার সকালে মাটিতে পড়ে থাকা রক্তাক্ত স্ত্রীর লাশ ও দড়িতে ঝুলন্ত স্বামীর লাশ উদ্ধার করে শ্রীমঙ্গল থানা পুলিশ। তাদের এই তিন সন্তানের পাশে দাড়াঁন তিনি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com