জুড়ী
হাকালুকি হাওরে কৃষকের উপর হামলা
আল আমিন আহমদ॥ জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের হাকালুকি হাওরে মহিষ দিয়ে সবজি ক্ষেত খাওয়ানোকে কেন্দ্র করে এক কৃষকের উপর হামলা করা হয়েছে। ২৩ এপ্রিল শনিবার সকাল ৯টায় বেলাগাঁও গ্রামের কৃষক মৃত আব্দুল গফুরের পুত্র মেরাজ আলী হাকালুকি হাওরে...
জুড়ীতে মানব সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে বেলাগাঁও যুব ও সমাজ কল্যাণ পরিষদ
আল আমিন আহমদ॥ সেবামূলক সংগঠন জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও যুব ও সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মঙ্গলবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের উপদেষ্টা হারিস মোহাম্মদের সভাপতিত্বে ও উপদেষ্টা, বেলাগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদ আলীর উপস্থাপনায় বক্তব্য রাখেন,...
জুড়ীতে দু-দিন ব্যাপী ৬শত পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ
আল আমিন আহমদ॥ মৌলভীবাজারের জুড়ী উপজেলার ছয় ইউনিয়নের ৬শত পরিবারের মাঝে দু-দিন ব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন, সংযুক্ত আরব আমিরাত-এর পক্ষ থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ২০ এপ্রিল বুধবার সকাল ১১টায় উপজেলার পশ্চিম...
জুড়ীতে সরকারি স্থাপনা ভেঙ্গে দিলেন ইউএনও
স্টাফ রিপোর্টার॥ জুড়ী উপজেলা পরিষদ কমপ্লেক্স অভ্যন্তরে নির্মিত সরকারি একটি দৃষ্টিনন্দন স্থাপনা ভেঙ্গে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। সেই স্থাপনা ভেঙ্গে মালামাল গুলো নিয়ে গেছেন এক আওয়ামী লীগ নেতা। জানা যায়, ২০০৪ সালে জুড়ী উপজেলা পরিষদ গঠনের পর চার...
জুড়ীতে এক শিশুকে বলাৎকারের অভিযোগ
স্টাফ রিপোর্টার॥ জুড়ীতে বারো বছরের এক শিশুকে বলাৎকার করার অভিযোগ পাওয়া গেছে। ১৪ এপ্রিল বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভোগতেরা গ্রামে এ ঘটনাটি ঘটে। ঘটনার শিকার শিশু স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র। এঘটনায় শিশুর মা জুড়ী...
সৌদিতে গাড়িচাপায় মারা গেলেন জুড়ীর যুবক মইনুল
জুড়ী প্রতিনিধি॥ সৌদি আরবে প্রাইভেটকারের চাপায় মোঃ মইনুল ইসলাম (৩১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি শুক্রবার ৮ এপ্রিল স্থানীয় সময় রাত প্রায় ৮টায় সৌদি আরবের ওয়াদি আল দাওয়াছির রাজ্যের আল-সোলাইল নামক স্থানে ঘটেছে। মইনুল জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের...
জুড়ীতে ওরুস আয়োজন নিয়ে দুই পক্ষের উত্তেজনা, আহত ১
জুড়ী প্রতিনিধি॥ জুড়ীতে পবিত্র রমজান মাসে ওরুস আয়োজনের পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় ওরুসের পক্ষের লোকজন বিপক্ষের মানববন্ধনে বারবার ধাওয়া করে, ব্যানার কেড়ে নেয়। তাদের অতর্কিত হামলায় হাফিজ জালাল উদ্দিন নামে একজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া...
মেডিকেলে কলেজে চান্স পেলেন জমজ দুই ভাই
জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের টালিয়াউরা গ্রামের জমজ দুই ভাই এমবিবিএস ১ম বর্ষের ২০২১-২২ শিক্ষা বর্ষে মেডিকেল চান্স পেয়েছেন। মঙ্গলবার ২০২১-২০২২ শিক্ষা বর্ষের মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। ফলাফল প্রকাশের পর জমজ দুই ভাই মোহাম্মদ হাসান ও...
জুড়ীতে চা শ্রমিকদের সরকারি বরাদ্দের ৪০ হাজার টাকা আত্মসাত
আল আমিন আহমদ॥ জুড়ী উপজেলায় চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে গত কয়েক বছর থেকে সরকার চা শ্রমিকদেরকে এককালীন প্রতি শ্রমিককে ৫ হাজার টাকা আর্থিক অনুদান দিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ২০২০-২০২১ অর্থ বছরে জুড়ী উপজেলার এলবিন টিলা চা বাগানের তালিকাভূক্ত...
ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা
স্টাফ রিপোর্টার॥ পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চত করার লক্ষে কাজ করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার ৬ এপ্রিল মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে জুড়ী উপজেলার কামিনীগঞ্জ বাজার, ফুলতলা...


